মমতাকে হারিয়েছি, তাই এত রাগ; গাড়িতে হামলার অভিযোগে হুশিয়ারি বিরোধী দলনেতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিজের কনভয়ের উপর হামলায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলেনতা শুভেন্দু।

এদিন হুশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই এত রাগ।  আমি বুলেটপ্রুফ গাড়িতে এসেছি। ..অধিকাংশ যা কার্টুন দেখলাম, ৯০ ভাগ রোহিঙ্গা, এবং বাংলাদেশি মুসলমান। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, দেড় হাজার উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের ব্যাটা চোর উদয়ন গুহর নেতৃত্বে, ঝাঁপিয়ে পড়েছে।..

তিনি আরোও বলেন, “আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহের সামনে দাঁড়িয়ে ফুল দিতেন। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনী যদি উদয়ন গুহ হয়, তাহলে পরোক্ষ খুনী রাজীব কুমার। আমি এর শেষ দেখে ছাড়ব। এর হিসাব আমি নেব। বদল হবে। বদলাও হবে। উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে।’

প্রসঙ্গত, আজ বিরোধী দলনেতার গাড়িকে লক্ষ করে হামলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয় কোচবিহারের খাগড়াবাড়িতে। এই গাড়িতে ছিলেন নিশীথ প্রামাণিকও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*