তথ্যগত অসঙ্গতি, শীর্ষ আদালতে মামলা দায়ের সাংসদ ঈশা খান চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক : তথ্যগত অসঙ্গতির নামে মালদা-সহ রাজ্যের বহু এলাকার মানুষদের নাম ভোটার তালিকায় না ওঠায় ক্ষুব্ধ কংগ্রেস-সহ প্রায় সব রাজনৈতিক দলই। মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এর প্রতিবাদে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তা গৃহীত হয়েছে।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার কোনভাবে কেড়ে নেওয়া যাবে না। তাঁরা এই অপচেষ্টা যে কোন ভাবে রুখে দেবেন৷ সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে তাঁদের এই লড়াই জারি থাকবে।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন প্রায় এসে গেলেও কয়েক লক্ষ মানুষের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি। বহু মানুষের নাম বিবেচনা ধীন। এর বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট সকলেই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*