জল জীবন মিশন, বকেয়া টাকার দাবিতে দিল্লিতে দরবার তৃণমূল সাংসদ দের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা৷ দীর্ঘদিন বন্ধ রেখেছে কেন্দ্র। জল জীবন মিশনের খাতে ও বকেয়া ২.৫২৫ কোটি টাকা। এই বিপুল পরিমাণ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে আজ দিল্লিতে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে দেখা করেন রাজ্যের শাসক দলের সাংসদরা। তাঁদের অভিযোগ, পানীয় জল সরবরাহের ক্ষেত্রে ও রাজনীতির রঙ লাগিয়ে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দশ জন টিএমসি সাংসদ এই প্রতিনিধি দলে ছিলেন।


তাঁদের অভিযোগ, চলতি অর্থবর্ষে এই খাতে কেন্দ্র কোন বরাদ্দই করেনি। রাজ্য সরকার জনস্বার্থে নিজেরাই তা চালু রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই সব হচ্ছে বলে তাঁরা সরব হন।
পরে তাঁরা জানান, মন্ত্রী তাঁদের কথা শুনেছেন। তবে কবে এই বকেয়া টাকা মিলবে বা আদৌ তা মিলবে কিনা তার স্পষ্ট আভাস মেলেনি। প্রাপ্য টাকা আদায়ে দিল্লি ও রাজ্যে তাঁদের আন্দোলন জারি থাকবে বলে সাংসদরা দৃঢ়ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*