প্রধানমন্ত্রীর গলায় জয় নিতাই!

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের নেতা, কর্মী, সমর্থকদের মুখে সদা সর্বদাই “জয় শ্রীরাম ” শুনতে অভ্যস্ত সারা দেশ। আজ শ্রীচৈতন্যদেবের জন্মভূমি নদীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল, “জয় নিতাই!!” যা শুনে আপ্লুত উপস্থিত জনতা। কয়েকশো বছর পেরিয়েও নদীয়া সহ রাজ্যে শ্রীচৈতন্যদেবের মহিমা এখনও অম্লান।প্রধানমন্ত্রীও যে তা সম্যকভাবে অবহিত তা আজকের বক্তব্যেই প্রকাশ পেয়েছে। সশরীরে শ্রীচৈতন্যদেবের জন্মভূমি তে না যেতে পারলেও তিনি ভাষণ শুরুই করেন, “জয় নিতাই! ” বলে। ভক্তি আপ্লুত কন্ঠে বলেন, “হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই! ”
বাংলাদেশের এই সীমান্ত এলাকার উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, নদীয়া সেই ভূমি, যেখানে প্রেম,করুণা, ভক্তির রূপ হিসাবে চৈতন্য দেবের জন্ম হয়েছে। নদীয়ার গ্রামে গ্রামে কীর্তনের সুর উঠতো, ঐক্যর সুর বাজতো!
সেই ভাবনা এই ভূমিতে আজও আছে, শ্রীচৈতন্যর বাণী এখানে আজও জীবিত আছে।

এই সঙ্গে মতুয়াদের অবদান স্মরণ করে মোদিজি বলেন, হরিচাঁদ ঠাকুর কর্মের মর্ম বুঝেছেন। গুরুচাঁদ ঠাকুর কলম ধরেছেন। বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। সমাজকল্যাণের নৌকাকে মতুয়ারা এগিয়ে নিয়ে গেছেন বলে তিনি শ্রদ্ধা জানান। সবাইকে প্রণাম জানান।
ভাষণের শুরুও করেন তিনি বাংলায়। বড়দের প্রণাম, সবাইকে শুভেচ্ছা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*