সিলমোহর দিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে রাজ্যের “কর্মশ্রী” হল “মহাত্মাশ্রী”

Spread the love

রোজদিন ডেস্ক : একশোদিনের কাজ বা মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম সরিয়ে কেন্দ্রের বিজেপি সরকার রামের নাম বসিয়েছে। জাতির জনকের এই অপমানে গর্জে ওঠেজ তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রকে তার মুখের ওপর জবাব দিল বাংলার মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত এই রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রী-র নাম পরিবর্তন করে রাখা হল মহাত্মা গান্ধির নামে। রাজ্যের কর্মশ্রী প্রকল্প শনিবার থেকে হয়ে গেল ‘মহাত্মা-শ্রী’। কর্মশ্রী’ প্রকল্পের নাম ‘মহাত্মাশ্রী’ করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল। শনিবার সেই সিলমোহর সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এবার থেকে বাংলায় ১০০ দিনের কাজের নাম হয়ে গেল ‘মহাত্মাশ্রী’। একশো দিনের প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদের নূন্যতম কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম সরিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের একশো দিনের কাজের প্রকল্প হবে মহাত্মা গান্ধির নামে। সেই মত শনিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পের আওতায় মহাত্মা গান্ধি নরেগা প্রকল্পের জব কার্ডধারী প্রতিটি পরিবার বছরে অন্তত ১০০ দিনের মজুরি ভিত্তিক কাজ পাবে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর এই কাজ বাস্তবায়িত করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*