প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা কিরেন রিজিজুর, সমালোচনা কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : বায়ুদূষণ নিয়ে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে বক্তব্য রাখতে দেয়নি।। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু এই অভিযোগ করেছেন। গুরুত্বপূর্ণ এই আলোচনা কংগ্রেসই বানচাল করেছে বলে তিনি জানান। বলেন, বায়ুদূষণ নিয়ে বক্তাদের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর নামই প্রধান ছিল। কিন্তু দলই তাঁর নাম ছেঁটে দেয়। এমনকি এই বিষয়ে আলোচনাকে কংগ্রেসই বানচাল করেছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে বলতে দেয়নি। কংগ্রেস চেয়ার টেবিলের ওপর দাঁড়িয়ে চরম অসভ্যতা, অগণতান্ত্রিক কাজ করেছে বলে কিরেন রিজিজুর অভিযোগ।
সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ওঁর বক্তব্য অনেক ভারসাম্য পুর্ণ, অন্য বিরোধীদের তুলনায় অনেক গ্রহণযোগ্য।
উনি নিজের বক্তব্য নিয়ন্ত্রণ করতে জানেন ও কোন সমস্যা সৃষ্টি করেন না। বক্তব্য রাখার সময় ওঁর ব্যবহার, ভূমিকারও ঢালাও প্রশংসা করেন কিরেন রিজিজু।
উল্লেখ্য, দিল্লি-সহ দেশের ভয়ংকর বায়ুদূষণ সমস্যা নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি মেনে বিষয়টি আলোচনার জন্য গৃহীতও হয়। কিন্তু তা আলোচনার সুযোগ আসেনি বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*