রোজদিন ডেস্ক : বিরিয়ানি, কাবাবের সুগন্ধে ম ম করা নবাবের শহর লক্ষ্ণৌ-কে ভোজন বিলাসের স্বীকৃতি দিল ইউনেস্কো। শুধু বিরিয়ানি, রকমারি কাবাবই না, লক্ষ্ণৌ এর ফিরনি, গাজরের হালুয়া-সহ নানা মিষ্টান্নের সমাহারে ও ভরপূর এই শহর। অতীতের ঐতিহ্য এখনও রয়েছে এর পরতে পরতে। ভুলভুলাইয়ার মত লক্ষ্ণৌ-এর আনাচে-কানাচে খাদ্য সম্ভারে হারিয়ে যান বহু পর্যটকও। অন্যতম সেরা ভোজনবিলাসের গন্তব্য হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি মিললো এই খানদানি শহরের।
এই স্বীকৃতির মাধ্যমে লক্ষ্ণৌ সারা পৃথিবীর ১০০ টির বেশি দেশের ৪০৮টি শহরের সঙ্গে যুক্ত হল। যেখানে নগর উন্নয়নের চালিকাশক্তি হিসাবে সৃজনশীলতাকেও গুরুত্ব দেওয়া হয়।
ইউনেস্কোর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ও এতে খুশি। এর পরিচালক টিম কার্টিস বলেন, এর ফলে লক্ষ্ণৌ-এর বিখ্যাত রন্ধনশিল্পর ঐতিহ্য ও প্রাণবন্ত খাদ্য সংস্কৃতির স্বীকৃতি মিলেছে। এটি ঐতিহ্যময় এই শহরের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান জানায় ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ এনে দেবে৷
এর আগে হায়দ্রাবাদ এই স্বীকৃতি পেয়েছিল। এবার লক্ষ্ণৌ এই স্বীকৃতি পাওয়ায় খুশি সেখানকার মানুষজন, সরকার।

Be the first to comment