রোজদিন ডেস্ক : দেশের ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ কলকাতায় সম্প্রীতি মিছিল করে বামফ্রন্ট। বিমান বসু, মহম্মদ সেলিম, নরেন চ্যাটার্জি, মনোজ ভট্টাচার্য, প্রবীর দেব প্রমুখ বামফ্রন্টের বিশিষ্ট নেতারা এতে অংশ নেন।
মহম্মদ সেলিম বলেন, তেত্রিশ বছর আগে এই দিনটিতে ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। শুধু মসজিদ ভাঙা নয়, আঘাত হানা হয়েছিল দেশের ধর্মনিরপেক্ষতার ওপর। সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলেছে। এখন বিজেপি দেশকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে। এই ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বলে তিনি জানান।
আজ কের এই দিনে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামফ্রন্ট প্রমুখ সব দলই ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে পৃথকভাবে তা পালন করেন।
অন্যদিকে বিজেপির পক্ষে দিনটি শৌর্য দিবস হিসাবে পালন করা হয়। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

Be the first to comment