রোজদিন ডেস্ক : আগামী বছরের জানুয়ারি মাস থেকে সব বিদ্যালয়ে মিউচুয়াল বদলি কার্যকর করার দাবি করলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই মর্মে শিক্ষা কমিশনারকে চিঠি দিয়েছেন। তিনি জানান, গত বছর এই নীতি চালু হলেও এখন অবধি তা কার্যকর হয় নি। আগামী নতুন বছরের প্রথম মাস থেকেই তা চালু করতে তিনি আর্জি জানান।
এর পাশে সাধারণ বদলি, দু-বছরের লকিং পিরিয়ড, একক শিক্ষকদের বদলির ব্যবস্থা ইত্যাদির জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।

Be the first to comment