রোজদিন ডেস্ক : বুধবারের পর আজ, বৃহস্পতিবার জ্বালানি-সংকট নিয়ে ফের জরুরি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের ব্যর্থতায় গ্যাসের সংকটের কারণে স্কুলের মিড-ডে মিল থেকে শুরু করে মা ক্যান্টিন, ছোটখাটো হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, ট্রেনযাত্রীদের খাবার, সরকারি ও বেসরকারি পরিবহণ এক চরম সঙ্কটের মুখে দাঁড়িয়েছে। এই প্রশ্নের সমাধানের বিষয়টি নিয়েও আলোচনা হবে বৈঠকে। গতকালই এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে আগামী সোমবার তিনি পথে নামছেন তাও জানিয়ে দিয়েছেন তিনি।

Be the first to comment