রোজদিন ডেস্ক : কোচবিহারের প্রশাসনিক সভা থেকে সোমবার ভার্চুয়ালি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ২৮টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেতু, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবার উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য।তাই প্রতিটি সরকারি প্রকল্পে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ি জেলায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা ও সম্প্রসারণ-সহ একাধিক পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বা চলছে বলে জানান জেলাশাসক শামা পারভিন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামীদিনে জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের জন্য আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

Be the first to comment