বৌদির সঙ্গে আলাপ জমিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : সদ্য কলকাতার লোকভবনে পা রেখেছেন তাঁরা। আজ রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে সময় মত পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন রাজ্যপালের স্ত্রী লক্ষ্মী রবি তখন এসে গেছেন, তাঁর পরিচয় পাওয়া মাত্র এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি নিয়ে নিমেষেই আলাপচারিতা জমে ওঠে তাঁদের। রাজ্যপাল এলে মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে। এরপর রাজ্যপাল ও তাঁর স্ত্রী-কে উত্তরীয় পরিয়ে দেন তিনি।
রাজ্যপালের স্ত্রী লক্ষ্মী রবি-কে আন্তরিকতার সঙ্গে আলিঙ্গন করে হাসিমুখে বলেন, “বৌদির সঙ্গে আমার আগেই আলাপ হয়ে গেছে। ”
রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন সহজ সরল আন্তরিক ব্যবহারে আপ্লুত নতুন রাজ্যপাল ও তাঁর পরিবারও। শপথ নেওয়ার পর চা-চক্রে মুখ্যমন্ত্রী-কে রাজ্যপাল নিজেই ডেকে নিয়ে যান।

নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি, কংগ্রেসের কোন প্রতিনিধিকে দেখা যায় নি। প্রবীণ সিপিএম নেতা বিমান বসু গেছিলেন। কলকাতা পুরসভার মেয়র না যাওয়ায় তাঁর আসনে বিমান বসু-কে বসান মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর গাড়ির আগে বিমান বাবুর গাড়ি-কে আসার ব্যবস্থাও করে দেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সমাজমাধ্যমে তা জানিয়ে মুখ্যমন্ত্রীর সৌজন্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
উল্লেখ্য, মেয়াদ ফুরোনোর আগেই সি ভি আনন্দ বোস-কে আচমকাই সরিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি-কে এখানে নিয়োগ করেছে কেন্দ্র। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*