প্রধানমন্ত্রী বিদেশ সফরে, দেখা হল না মেসির সঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্বজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে দেখা হোল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ দিল্লিতে মোদিজির সঙ্গে মেসির ২১ মিনিটের সাক্ষাত নির্দিষ্ট ছিল। প্রধানমন্ত্রী বিদেশ সফরে চলে যাওয়ায় তা হয় নি। মেসির দিল্লি সফর উপলক্ষে কড়া নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিন দেশ জর্ডন, ইথিওপিয়া ও ওমান সফরে গেছেন। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী জানান, এই তিন দেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। এখন ও তাদের সঙ্গে ভাল দ্বিপাক্ষিক সম্পর্ক আছে।
বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা মেসিকে ঘিরে আজ দিল্লিতেও উন্মাদনা ছিল চোখে পড়ার মত। রাজধানী তে ছিল রীতিমত উৎসবের মেজাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*