রোজদিন ডেস্ক :
শুধু মসজিদ নয়, মন্দির থেকেও মাইক, লাউডস্পিকার খোলা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। নবান্নে এই বিষয়ে প্রশ্নে তিনি বলেন, ৫২৯৯টি ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি আদালতের নির্দেশের কথা উল্লেখ করেন। বলেন, আদালতের নির্দেশ মেনেই এই কাজ হচ্ছে। এই পর্যন্ত ৪২০৩টি মন্দির ও ১০৯৬টি মসজিদের মাইক, লাউডস্পিকার সরানো হয়েছে। পুলিশের কথায় ওঁরা তা সরিয়ে নিয়েছেন। কোথাও বাধা আসেনি।
প্রসঙ্গত, গতকাল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন, পুলিশ বহু জায়গায় ভয় দেখিয়ে তাঁদের ধর্মস্থান থেকে মাইক, লাউডস্পিকার সরিয়ে দিচ্ছে।
আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আদালতের নির্দেশ মেনেই এই কাজ হয়েছে।

Be the first to comment