মতুয়া, নমঃশূদ্রদের বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
এসআইআরের পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁদের বহু জনের নাম বাদ গেছে। এই নিয়ে উদ্বিগ্ন মতুয়ারা। স্থানীয় রাজনৈতিক নেতারা যতই আশ্বাস দিন, মতুয়া, নমঃশূদ্র দের দুশ্চিন্তা যায়নি। তাঁদের আশা ছিল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এই নিয়ে কিছু বলবেন। আজ নির্বাচনী প্রচারে এসে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বর্ধমানের কাটোয়ার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মতুয়া, নমঃশূদ্রদের মত শরণার্থীদেরও তিনি একটি গ্যারান্টি দিচ্ছেন। তাঁরা টিএমসি-র কোন নেতার কৃপায় এখানে থাকেন না। দেশের সংবিধান তাঁদের সুরক্ষিত করেছে। ”মোদি যে সিএএ আইন করেছে, যাতে মতুয়া, নমঃশূদ্ররা সাংবিধানিক অধিকার পান।” রাজ্যে তাঁদের সরকার এলেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ গতি পাবে। তাঁদের জন্য রাজ্য বিজেপি যা ঘোষণা করেছে, সরকার গঠিত হলেই সব কার্যকর হবে বলে তিনি ঘোষণা করেন।
উপস্থিত জনতা তাঁর এই সব বক্তব্যকে উচ্চ স্বরে ধ্বনি দিয়ে স্বাগত জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*