প্রধানমন্ত্রী রাহুল গান্ধী কথা, সৌজন্যের ব্যতিক্রমী ছবি

Spread the love

রোজদিন ডেস্ক : 
সংসদে তাঁর আসনের কাছে গিয়ে আচমকাই তাঁকে আলিঙ্গন করেছিলেন রাহুল গান্ধী। চমকে গেছিলেন রাশভারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি তিনি ও তাঁর দল।
এমনকি উভয়ের তেমন কোনও সৌহার্দ্যও আছে বলে কেউ জানেন না।
আজ সংসদ চত্বরে আচমকাই রাহুল গান্ধীকে দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উভয়ে হাত জোড় করে সৌজন্য বিনিময় করেন। বেশ কিছুক্ষণ দুজনকে কথা বলতেও দেখা যায়। মুহুর্তে ভিডিও বন্দি হয়ে তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
আজ সকালে বিশিষ্ট সমাজসংস্কারক জ্যোতিবা ফুলের দ্বিশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে তাঁরা সবাই এসেছিলেন।রাহুল গান্ধীর পাশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা প্রমুখ ছিলেন।
প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার ব্যতিক্রমী সৌজন্যে মুগ্ধ নেট নাগরিকরা সহ রাজনৈতিক মহলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*