আজ একদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী, জনসভা করবেন নদিয়ার তাহেরপুরে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শনিবার একদিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি রাজনৈতিক জনসভাও করবেন তিনি।
সূচি অনুযায়ী কলকাতা থেকে হেলিকপ্টারে রানাঘাটে পৌঁছে সড়ক পথে তাহেরপুর যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সকাল সাড়ে ১১টা নাগাদ প্রশাসনিক সভায় অংশ নেবেন। প্রায় তিন হাজার ২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানের পর একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই সফরে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে নদিয়া জেলার বড়জাগুলিয়া-কৃষ্ণনগর অংশে জাতীয় সড়ক ৩৪-এর ৬৬.৭ কিমি দীর্ঘ চার লেনের রাস্তার উদ্বোধন হবে। একই সঙ্গে বারাসত-বড়জাগুলিয়া অংশে জাতীয় সড়ক ৩৪-এর ১৭.৬ কিমি দীর্ঘ চার লেনের রাস্তার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই দুটি প্রকল্প সম্পূর্ণ হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। যাতায়াতের সময় প্রায় দু’ঘণ্টা কমবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*