পিএইচডিতে ভর্তি: বিশ্ববিদ্যালয়গুলি আর আলাদা করে কোনও প্রবেশিকা নিতে পারবে না, জানাল সরকার

Spread the love

প্রতিবেদন: পিএইচডিতে ভর্তি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। নির্দেশিকা অনুযায়ী এবার থেকে পিএইচডির জন্য পৃথক কোনও প্রবেশিকা নিতে পারবে না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসি-র নিয়ম মেনেই পিএইচডিতে ভর্তির এই নির্দেশিকা জারি করেছে। সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের জানানো হয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট এবং গেট-সহ ইউজিসি অনুমোদিত সর্বভারতীয় যে সব পরীক্ষা রয়েছে, গবেষণা করতে হলে সেগুলিতে বাধ্যতামূলক ভাবে উত্তীর্ণ হতেই হবে। কোনও সরকারি বা সরকার পোষিত বা বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনও ভাবেই নিজেদের মতো করে কোনও প্রবেশিকা নিয়ে পিএইচডিতে পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না। উচ্চশিক্ষা দফতরের মতে, ২০২২-র ইউজিসির নিয়ম অনুযায়ী গবেষণায় সুযোগ পেতে নেট এবং গেট পরীক্ষাই হল সাফল্যের মাপকাঠি। কিন্তু এই রাজ্যে এসব এতদিন বাধ্যতামূলক ছিল না। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ই নিজেদের।মতো প্রবেশিকা বা অন্য কোনও মানদণ্ডের ভিত্তিতে পড়ুয়াদের পিএউচডিতে ভর্তির সুযোগ দিত। এবার তা বন্ধ হল। উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, গবেষণার মান বজায় রাখতেই ইউজিসির নির্দেশ মেনে প্রবেশিকা নিতে হবে। অন্য কোনও প্রবেশিকাকে অনুমোদন করা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*