রোজদিন ডেস্ক :
বর্তমান প্রজন্মকে আগামী দিনের উপযোগী গড়ে তোলার জন্য ২০২৮ অর্থবর্ষে নতুন সিলেবাস তৈরির উদ্যোগ নিল শিক্ষা দপ্তর। তার জন্য তৈরি করা হলো সিলেবাস কমিটি। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানুরাগী শিক্ষাবিদদের নিয়ে এই এই কমিটি গঠিত হয়েছে।অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি তিনি এই কমিটির মাথায় রয়েছে। বিদ্যাসাগর ভবনে এই সিলেবাস কমিটির বৈঠক ছিল আজ।
স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, তিনি আজ সাংবাদিক সম্মেলন করে জানান, ২০২৮ অথবর্ষে পুরো সিলেবাস পুনর্গঠিত হবে সম্পূর্ণ কারিকুলাম তৈরি হবে। অন্য বই দেওয়া হবে কিনা ভেবে রাখা হবে।
এছাড়াও, স্টুডেন্ট টিচার পলিটিকাল অর্গানাইজেশন এর থেকে মতামত নেওয়া হবে। সিলেবাস কমিটির সেই মতামত পর্যালোচনা করে দেখবেন এবং যা সুপারিশ করবেন তাদের টিম আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইতিমধ্যেই প্রত্যেকটি সাবজেক্ট যারা দেখছেন তাদের কাছে বই পৌঁছে গেছে প্রত্যেকের বিষয়টি আলাদা আলাদা করে দেখবেন।

Be the first to comment