বিহারকে নয়া উপহার!! বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন তরুণ মন্ত্রী নীতিন নবীন

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনের তুমুল সাফল্যের রেশ না মিলোতেই ওই রাজ্যের তরূণ গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন নবীন কে দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি করার সিদ্ধান্ত নিলো বিজেপি। আজ দলের পক্ষে অরুণ সিংহ এই ঘোষণা করেন। তবে তাঁকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়ায় জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে এখনই সরানো হচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে।
বিহার প্রদেশ যুব মোর্চার প্রাক্তন সভাপতি, ২০০৬ সাল থেকে বিহার বিধান সভায় টানা বিধায়ক, ২০২১ সাল থেকে মন্ত্রী তরুণ নীতিন নবীনকে কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়ে দল একই সঙ্গে চমক ও নজির সৃষ্টি করলো বলে রাজনৈতিক মহলগভীর মনে করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রমুখ নীতিন নবীন এর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

নীতিন নবীন এখন বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী, নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রীত্ব ছাড়তে পারেন বলে চর্চা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় তাঁকে কঠোর পরিশ্রমী কার্যকর্তা বলে অভিহিত করে বলেন, তিনি বয়েসে নবীন, পরিশ্রমী, সাংগঠনিক কাজে দীর্ঘ অভিজ্ঞ, বিধায়ক ও মন্ত্রী হিসাবে অত্যন্ত ভাল কাজ করেছেন। মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করেছেন। আগামী দিনে নীতিন নবীনের এই শক্তি, নিষ্ঠা দলকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে জানান। বিজেপির কার্যকরী সভাপতি হওয়ার জন্য অভিনন্দিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি জাতীয় সভাপতি জে পি নাড্ডা সমাজ মাধ্যমে নীতিন নবীন কে
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা য় মুখর হন।
মাত্র ৪৫ বছর বয়েসী নয়া কার্যকরী সভাপতি নীতিন নবীনের এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে খুশি তাঁর রাজ্যও। ভবিষ্যতে তিনিই নাড্ডার উত্তর সুরী হবেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*