১০ টা

Spread the love
  1. ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রবিবার দুপুরে গান্ডাকি প্রদেশের মানাং জেলায় মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
  2. অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. ভারতের মাটি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগ ‘বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ড’ চালাচ্ছে বলে অভিযোগ করে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সংঘাতে জড়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
  4. রবিবার, ঢাকার যাবতীয় অভিযোগ উড়িয়ে ভারত পরিষ্কার বার্তা দিল— নিজের চড়কায় তেল দাও ভাই।
  5. নীতিন নবীনকেই সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিযুক্ত করল বিজেপি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
  6. গোয়া থেকে দিল্লিগামী উড়ানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন কর্নাটকের এক প্রাক্তন কংগ্রেস বিধায়ক। ফ্লাইটের মধ্যেই তিনি চিকিৎসা করেন ওই মহিলা সহযাত্রীর। দিল্লি আসার পরেই ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
  7. নেতাজি নগরে এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল। রবিবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতার দিকে।
  8. সংসদে প্রশ্ন করলেই বিজেপি ভয় পেয়ে যান বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘যখনই রাহুলজি বা খাড়্গেজি কোনও প্রশ্ন করেন, বিজেপি ভয় পেয়ে যায়।’ এর পরেই বিজেপি ইভিএমে ভোট চুরি করছে বলে দাবি করেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ব্যালটে ভোট করে দেখাক।’
  9. কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ‘যাঁরা প্রধানমন্ত্রী মোদীর কবর খুঁড়তে গিয়েছিলেন তাঁরা নিজেদের রাজনৈতিক কবর খুঁড়েছেন।’
  10. স্থানীয় সংবাদপত্রে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তার পরেই ৩ বিধায়কের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য ভিজিল্যান্স কমিশনার (অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র)–এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*