রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে আলাদা কথা শুভঙ্করের,কলকাতায় মেসির অনুষ্ঠান নিয়ে হতাশা ব্যক্ত রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। আজ দিল্লিতে কংগ্রেসের ডাকা ভোট চোর, গদ্দি চোর সমাবেশে যোগ দিতে যান তাঁরা।
দলীয় সূত্রে প্রকাশ, দলের দুই শীর্ষ নেতার সঙ্গে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিত,ভবিষ্যত কর্মসূচি ইত্যাদি নিয়ে তাঁদের বিশদ আলোচনা হয়।
গতকাল কিংবদন্তি ফুটবল তারকা মেসিকে নিয়ে কলকাতার দুর্বিষহ ঘটনা নিয়ে হতাশা ব্যক্ত করেন তাঁরা।
একই দিনে হায়দ্রাবাদে মেসিকে নিয়ে সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান করায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে অভিনন্দিত করেন শুভংকর সরকার।


রামলীলা ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দেওয়ায় খুশি তাঁরা। বিকেলে এই রাজ্যের পর্যবেক্ষক, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীরের সঙ্গেও বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। খুব শীঘ্রই উনি এই রাজ্যে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*