রোজদিন ডেস্ক :
বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মাকে ইউনুস সরকারের বিদেশ মন্ত্রক তলব করায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। কেন তাঁকে তলব করা হল তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে।
সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই ঢাকায় প্রকাশ্য রাজপথে সম্ভাব্য প্রার্থী তথা ছাত্র নেতা বিন হাদি গুলিবিদ্ধ হন। যা নিয়ে ওই দেশে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, আজ ইউনুস সরকারের বিদেশ মন্ত্রক ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনারকে তলব করে। গত বছর ক্ষমতা হারানোর পর থেকে ভারতেই আছেন শেখ হাসিনা।
সম্প্রতি বাংলাদেশের আদালত তিনি ও প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রীকে মৃত্যুদন্ড দিয়েছে। ইউনুস সরকার তাঁদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠিও দিয়েছে।
নির্ভর যোগ্য সূত্রের খবর, এই বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বিদেশ মন্ত্রকের কথা হয়েছে। ওই দেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ভারতে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী যাতে কোন ভাবে বাধা সৃষ্টি না করতে পারেন সেই নিয়েও তাঁকে বলা হয়।
বৈঠকের পর হাই কমিশনার প্রনয় ভার্মা জানান, ভারত চায় বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হোক। এই বিষয়ে ভারত সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।

Be the first to comment