রোজদিন ডেস্ক : মেয়ো রোডে শাসক দলের ভাষা আন্দোলন নিয়ে সেনাবাহিনীর মঞ্চ খোলার নেপথ্যে রাজনীতি আছে বলে মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। রাজ্যে এক লপ্তে কয়েক হাজার শিক্ষকের চাকরি হারানোর বিষয় থেকে নজর ঘোরাতে সেনা-পুলিশের ঠান্ডা যুদ্ধ দেখানো হচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন। ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তরুণ বিধায়ক সিদ্দিকী বলেন, এখনই এই সব নিয়ে তিনি কিছু বলতে চান না। তবে সেনা – পুলিশের ঠান্ডা যুদ্ধর নেপথ্যে রাজনীতি আছে বলে তিনি মনে করেন।
বলেন, এই যে ১৮০০ শিক্ষক এর চাকরি গেছে, তাদের মধ্যে বিধায়কের পুত্রবধূ বিধায়কের কন্যা, প্রমুখ টিএমসি-র ঘনিষ্ঠরা আছেন। যোগ্য-অযোগ্য নিয়েও বিতর্ক চলছে। আন্দোলন, পালটা আন্দোলনও অব্যাহত। এই সবের মাঝে সেনা-কলকাতা পুলিশের ঠান্ডা যুদ্ধ দেখানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে বা -কংগ্রেস-আইএসএফ জোটের একমাত্র জয়ী প্রতিনিধি নওসাদ সিদ্দিকী। তাঁকে ঘিরে বিভিন্ন সময়ে নানা জল্পনা হলেও তিনি এখনও বিরোধীই আছেন। এমন কি সরকার বিরোধী আন্দোলন করে কারাবাস ও করেছেন। রাজ্যের সেনা-পুলিশ দ্বন্দ্ব নিয়ে তার মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment