‘অযোগ্য’ তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, জানুন বিস্তারিত

Spread the love

এসএসসি-র প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম উঠল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম।
১৮০৪ জন অযোগ্য প্রার্থীর মধ্যে তালিকার ১২৬৯ নম্বরে রয়েছেন তিনি। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাননি শম্পা। নির্মল ঘোষ বর্তমানে বিধানসভার মুখ্য সচেতক হিসেবেও দায়িত্বে আছেন।
গতকালের প্রকাশিত তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের নেতানেত্রীদের পাশাপাশি তাঁদের আত্মীয়-পরিজনদের নামও রয়েছে। এসএসসি সূত্রে খবর, পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা বহু নেতা-নেত্রীর আত্মীয় ২০১৬ সালের প্যানেলে অযোগ্যভাবে চাকরি পেয়েছিলেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*