রোজদিন ডেস্ক : রাজ্যে মন্দির মসজিদ, ধর্মের এর রাজনীতি করে মূল সমস্যার দিক থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে টিএমসি, বিজেপি, এই বাইনারিকে প্রতিহত করার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দিনটি আর যাতে না আসে, সেই লক্ষ্যে আজ সদভাবনা যাত্রা করে কংগ্রেস। রাজ্য সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে টিপু সুলতান মসজিদ থেকে রামমন্দির অবধি এই যাত্রায় চোখে পড়ার মত মানুষের ভিড় ছিল। যাত্রা পথে প্রচার মাধ্যমকে শুভংকর বাবু বলেন,ধর্ম মানুষের অন্তরের বিষয়। রাজ্যে রামমন্দির বাবরি মসজিদের নামে রাজনীতি করলে তা প্রতিহত করতে হবে।
আজ মুর্শিদাবাদে টিএমসি বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাসের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, উনি বিজেপির হাতে তামাক খাচ্ছেন! যখন উনি হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন দল কেন ওঁকে সাসপেন্ড করেনি তিনি প্রশ্ন তোলেন। আরও বলেন, রাজ্যে চাকরি নেই, হিন্দু-মুসলমানের ঘরের মানুষরা রুজির জন্য বাইরে চলে যাচ্ছেন, নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, সেই সব থেকে দৃষ্টি ঘোরাতেই এই সব মন্দির মসজিদ এর বিষয় করছে। আর সাংবিধানিক পদে থেকে অনেকে এর ওকালতি করছেন। প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলেই তা করছেন। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতা পাঠ প্রদঙ্গে তাঁর বক্তব্য, গীতা সবার ঘরে আছে। পড়তে চাইলে লক্ষ কন্ঠে সংবিধান পড়ুন। যে সংবিধান দেশের সব ধর্মকে রক্ষা করছে। কেন্দ্র ও রাজ্যকে তোপ দেগেশুভংকর সরকার আরও বলেন, দেশ ও রাজ্যে ঋণের বহর বেড়েই চলেছে। টাকার দাম সব থেকে কম। সেই সব দিকে ওঁদের নজর নেই।
কংগ্রেসের সদভাবনা যাত্রায় দলের নেতা নেত্রী অংশ নেন।

Be the first to comment