সব শিক্ষা প্রতিষ্ঠানে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করার আর্জিতে শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের সব বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন প্রার্থনা সঙ্গীতের সঙ্গে সংবিধানের প্রস্তাবনা পাঠের আর্জিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। আজ দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে এই প্রস্তাব দেন তিনি।
উল্লেখ্য, রাজ্যের সব বিদ্যালয়ে “বাংলার মাটি, বাংলার জল” প্রার্থনা সঙ্গীত এখন বাধ্যতামূলক হয়েছে।
শুভংকর সরকার তাঁর চিঠিতে শিক্ষামন্ত্রী কে বলেন, ভারতের সংবিধান সব বিভাজনের বিরুদ্ধে। ঐক্য বদ্ধ জাতি গঠনে এর ভূমিকা অনস্বীকার্য। পড়ূয়ারা এর প্রস্তাবনা প্রতিদিন পাঠ করলে তাদের মনে ও ঐক্য, সংহতি, দায়বদ্ধতার অনুভব আসবে, যা দেশের ঐক্য রক্ষায় বিশেষ সহায়ক হবে।
শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে তিনি আর্জি জানান।
উল্লেখ্য আজ তাঁদের সদভাবনা যাত্রাকালেও শুভংকর সরকার সংবিধান পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেন।
দেশের বিজেপি সরকার এই সংবিধান পাল্টাতে চায় বলে জাতীয় কংগ্রেস নেতৃত্ব আগেই দেশব্যাপী তুফান তুলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*