রোজদিন ডেস্ক :
তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলা ও বাঙালি বিরোধী। এবার সেই তকমা মুছে বাঙালির আবেগে শান দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন উত্তর প্রদেশের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এক গ্রামের নাম করতে চলেছেন রবীন্দ্র নগর।
পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে তাঁর এই ঘোষণা তাৎপর্য পূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
আজ লখিমপুর খেরিতে বাংলাদেশ থেকে আসা ৩৩১টি পরিবারকে অভ্যর্থনা জানান যোগী। তাঁদের জমির মালিকানা তুলে দেন। জেলার মিয়াঁপুর গ্রামের নাম বদলে রবীন্দ্র নগর করা হবে বলে জানান।
আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই টিভি-র পর্দায় তাঁর রাজ্যের বিবিধ উন্নয়ন নিয়ে জোরদার প্রচার ও শুরু করেছেন তিনি।

Be the first to comment