কংগ্রেসের “নগ্ন” রাজনীতি!! প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : “মোদিজি, আপনি লজ্জার কথা, বলছেন? আমি বলছি লজ্জা কি? আপনার নামই লজ্জা, আপনি, আপনার মন্ত্রী, আপনার বন্ধুদের নাম একসঙ্গে কুখ্যাত এপস্টিন ফাইলে আছে, এটাই লজ্জা!” আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্রভাবে আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেন, একের পর এক জাতীয় লজ্জা প্রধানমন্ত্রীই করেছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়েছেন!!

দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেসের জামা খোলা নিয়ে গতকাল মেরঠে কংগ্রেস কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, সারা দেশ কংগ্রেসের নগ্ন নোংরা রাজনীতি জানে!! এর জন্য জামা খোলার দরকার কি!
আজ এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর এই মন্তব্যর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আরও বলেন,” আপনি আমাদের দেশের ডাটা (বিদেশে!) তুলে দিয়েছেন! আমাদের কৃষকদের মুছে দিয়েছেন! আমাদের বস্ত্র শিল্প ধ্বংস করেছেন, লজ্জা এই সবই!” আমেরিকায় গৌতম আদানির মামলার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তাঁর বন্ধু আদানি, আম্বানিকে পক্ষপাতিত্ব করছেন!! রাহুল গান্ধী বলেন, “সারা দেশ জানে আমেরিকায় আদানির বিরুদ্ধে মামলা হচ্ছে, যা আপনাকে রাতে নিদ্রাহীন রাখে, কারণ এটি বিজেপি ও আপনার আর্থিক কারিগরদের বিরুদ্ধে!! ” গত ১৪ মাস এই নিয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তোপ দেগে তিনি বলেন, এটা ই লজ্জা! আদানি, অনিল আম্বানির জন্য তিনি যা ভাল মনে করেন করুন বলে কটাক্ষ করেন। দৃঢ়ভাবে জানিয়ে দেন, তিনি ও তাঁর কংগ্রেস দলের সিংহ হৃদয় যোদ্ধারা দেশকে রক্ষার কাজ করে যাবেন, এর থেকে এক ইঞ্চিও সরবেন না।
উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, এপস্টিন ফাইলে প্রধানমন্ত্রী সহ অন্যদের নাম নিয়ে সংসদেও সরব ছিলেন রাহুল গান্ধী।
এবার প্রধানমন্ত্রী তাঁদের দলকে “নোংরা, নগ্ন” বলায় একের পর এক তোপ দাগলেন তিনিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*