১০টা

Spread the love
  1. পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সমগ্র ভারত চিন্তিত।’
  2. হালিশহর শ্মশানে হবে মুকুল রায়ের শেষকৃত্য। মুকুল রায়ের শেষযাত্রায় সমর্থকদের ভিড়। শোক মিছিলে পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  3. এসআইআর প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্ন হচ্ছে কি না, কেন্দ্রীয়ভাবে তা পর্যবেক্ষণের জন্য কলকাতা হাইকোর্টের দু’জন বিচারপতির কমিটি করেন প্রধান বিচারপতি সুজয় পাল।দুই বিচারপতির কমিটিতে রয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
  4. দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি। ক্যাম্পাসে একটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে সতর্ক করে এসেছে ই-মেল। তল্লাশি চালায় পুলিশ ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। বেলা গড়াতেই  লালকেল্লা-সহ দিল্লি বিধানসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে।
  5. কালীগঞ্জের মোলান্দি গ্রামে উদ্ধার হলো সকেট বোমা। কালীগঞ্জ মোল্লান্দী গ্রাম-সহ শিয়ালখালা গ্রাম থেকেও উদ্ধার হয়েছে সকেট বোমা।
  6. বিপুল পরিমাণ বহুমূল্য বিদেশি ড্রাগস উদ্ধার মালদহে। রাঁচি থেকে বাংলা হয়ে বিহারে ওই মাদক পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারীদের। দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।
  7. সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক (৫১)। খুনের অভিযোগে নিমাইয়ের দাদা শৈলেন প্রামাণিক ও ভাইপো গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।
  8. কোঝিকোড় পুরসভার বাড়ির চাঙড় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু। গুরুতর জখম দু’জন। সোমবার বেলা ১২টা নাগাদ কোজিকোড়ের ভালিয়ানগড়ি এলাকায় দুর্ঘটনা।
  9. পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রিবাহী বাস উল্টে মৃত্যু হলো কমপক্ষে সাত জনের। আহত হয়েছেন ১৬ জন। সোমবার বিকেলে উত্তরপ্রদেশের লখনউয়ের গোঁসাইগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে।
  10. নেপালের পারসা জেলার বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। ররিবার সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সোমবার সকাল পৌনে ১০টা থেকে কার্ফু জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।
  11. জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। সোমবার ভোররাতে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অনুভূত হয় কম্পন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*