প্রধানমন্ত্রীর “নগ্ন” মন্তব্যর প্রতিবাদ, কাল শহরে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : গতকাল প্রধানমন্ত্রী কংগ্রেসকে “নগ্ন, নোংরা” রাজনীতির বাহক বলে তোপ দেগেছিলেন, আজ তার তীব্র প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ন্যুনতম বসনে প্রতিবাদের নজির আছে। দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেসের জামা খুলে প্রতিবাদকে যথাযথ প্রতিবাদ বলে সমর্থন করেন। রাষ্ট্র ব্যবস্থার নগ্ন চেহারা সামনে আনতেই এই ধরনের প্রতিবাদ প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
শতাব্দী প্রাচীন কংগ্রেসকে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের প্রেক্ষিতে শুভঙ্কর সরকার জানান, আগামীকাল এর প্রতিবাদে তাঁরা দুপুরে বিক্ষোভ অবস্থান করবেন। সেখানে অভিনব প্রতিবাদ হবে।
রাজ্যে ত্রুটিহীন ভোটার তালিকা নিয়েও আজ সরব হন শুভঙ্কর সরকার। এই দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, ভূয়ো ভোটারের নাম যেন অন্তর্ভুক্ত না হয়, প্রথম থেকেই তাঁরা সেই দাবি করছেন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, তথ্যগত অসঙ্গতিতে কারও নাম বাদ না দেওয়া ইত্যাদি দাবি জানান।
গণতন্ত্র রক্ষার স্বার্থে তাঁদের এই কর্মসূচিতে সব গণতন্ত্র প্রিয় মানুষ কে যোগ দেওয়ার তিনি আহবান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*