রোজদিন ডেস্ক : পড়শি ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে মর্মান্তিক ভাবে দুজন ক্রু-সহ সাত জন প্রাণ হারালেন। সোমবার সন্ধ্যায় বেসরকারি এই এয়ার অ্যাম্বুলেন্সটি রাঁচি থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। চাতরা জেলার কাছে সিমারিয়ায় যাত্রী-সহ তা ভেঙে পড়ে।।সন্ধ্যা সাতটা দশে বিমানটি রাঁচি থেকে ওড়ার কিছুক্ষণ পর থেকে রাডারে পাওয়া যাচ্ছিল না৷ পরে তা সিমারিয়ার কাছে ভেঙে পড়ে বলে জানা যায়। এক অগ্নিদগ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। একজন চিকিৎসকও সেখানে ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে এলাকায় গভীর শোকের ছায়া নামে। কি ভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, উদ্ধারকারীরা সেখানে গেছেন।

Be the first to comment