শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথা মেনে বৃহস্পতিবার লোকভবনে শপথ নিলেন রাজ্যের নতুন রাজ্য আর এন রবি। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ বাংলার ২২তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি হিন্দিতে শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তবে আমন্ত্রিত থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুুষ্ঠানে দেখা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*