এসিপি-র দায়িত্ব নিলেন রিচা ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষের জীবনের নয়া ইনিংস শুরু হল। পুলিশের উর্দি পরিহিত ঝকঝকে রিচা ঘোষ আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন। সঙ্গে তাঁর মা-বাবাও ছিলেন।
শিলিগুড়ির কন্যা রিচাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে নিয়োজিত করা হয়েছে। সমাজমাধ্যমে তাঁকে স্বাগত জানিয়ে রাজ্য পুলিশ জানায়, ডিএসপি হিসাবে রাজ্য পুলিশে যোগ দিলেন রিচা ঘোষ।
বঙ্গ তনয়ার বিশ্ব জয়ে আগেই আপ্লুত হন রাজ্যবাসী। এবার তাঁর নয়া ইনিংস এও সাফল্য কামনা করছেন সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*