বিহারের কাটিহারে পথ দুর্ঘটনায় নিহত ১০, আহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিহারের কাটিহারে আজ সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত দশ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৫/৩০ জন। গেরাবাড়ির কাছে কোরহা অঞ্চলে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক আপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। ঝাড়খণ্ড থেকে যাত্রী বোঝাই করে গাড়িটি ফিরছিল বলে পুলিশ জানিয়েছে। এই সূত্র প্রকাশ, গাড়িতে বেশির ভাগই উপজাতি সম্প্রদায়ের মানুষরা ছিলেন। ভয়ংকর এই দুর্ঘটনার অভিঘাতে তাঁরা সবাই প্রাণ হারান। দুর্ঘটনার ফলে বাসের বহু যাত্রী ও আহত হন, তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ঝাড়খন্ডে কাজ করে সপ্তাহের শেষে পিক আপ গাড়িতে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা শোকস্তব্ধ।
পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*