টাকার দামে রেকর্ড পতন, ডলারের মুল্য ছাড়াল ৯০-এর গণ্ডি

Spread the love

রোজদিন ডেস্ক : দামের পতনে সর্বকালীন রেকর্ড গড়ল রুপি বা টাকা। আন্তর্জাতিক বাজারে এই প্রথম ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ছাড়াল ৯০ টাকার গণ্ডি। অর্থাৎ, এক ডলার কিনতে গেলে এখন গুণতে হবে ৯০ টাকারও বেশি। যা পতনের সর্বকালীন রেকর্ড টাকার। বুধবার আরও ২৫ পয়সা বেড়ে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৯০ টাকা ২১ পয়সা। তথ্য বলছে, ২০২৫ সাল জুড়ে ৫ শতাংশের বেশি পতন হয়েছে ভারতীয় মুদ্রার। ২০২৫ সালে এশিয়ার সবচেয়ে খারাপ মুদ্রার তকমা পেয়েছিল টাকা। এখন প্রশ্ন হল, কেন এই অবস্থা? বিশেষজ্ঞরা পতনের নেপথ্যে একাধিক কারণ দেখছেন। বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজার থেকে বিপুল বিনিয়োগ তুলে নেওয়ার ধারা অব্যাহত রয়েছে। শুধুমাত্র মঙ্গলবার বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ছ’শো কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করে ভারতীয় বাজার থেকে লগ্নি তুলে নিয়েছে। এর ফলে ফলে বিশাল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে গিয়েছে। অপরিশোধিত তেলের আমদানি খরচ বেড়েছে। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তা টাকার মূল্যের উপর চাপ আরও বাড়িয়েছে। এরমধ্যে বুধবারও শেয়ার সূচক ছিল নিম্নমুখী। এই নিয়ে টানা চারদিন একই পরিস্থিতি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*