রোজদিন ডেস্ক : রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা আরও ১০ শতাংশ ডিএ পেতে চলেছেন। ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। সমস্ত সরকার ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করল স্কুল শিক্ষা দফতর। মূলত অর্থ দফতরের অনুমোদনের অপেক্ষায় ছিল স্কুল শিক্ষা দফতর। এবার অর্থ দফতরের তরফে সবুজ সঙ্কেত মিলতেই বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। রোপা-২০০৯ অনুযায়ী বেতনভুক শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৪-এর এপ্রিল থেকে বকেয়া-সহ ওই ভাতা পাবেন। ১০ শতাংশ হারে বৃদ্ধির পর তাঁদের ডিএ বেড়ে হল ১৬১ শতাংশ। সরকারের সিদ্ধান্তে খুশি সংশ্লিষ্ট মহল।

Be the first to comment