রোজদিন ডেস্ক : কারও থেকে এক টাকা নিয়েছি, প্রমাণ করতে পারলে আমাকে ফাঁসিকাঠে ঝোলাক। গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতেও চেনা মেজাজে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগরের জনৈক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী তার বিরুদ্ধে এক কোটি টাকা তেলাবাজির অভিযোগ এনেছেন। তারপরই বিধাননগর পুরনিগমের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সব্যসাচী দত্তকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি, মানসিক নির্যাতনের মতো অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে সব অভিযোগ অস্বীকার করে সব্যসাচী বলেন, এক কোটি কেন, ১০০ কোটিও বলতে পারে। এক টাকাও যদি কোনওদিন আমাকে দিয়ে থাকে, তাহলে আমাকে ফাঁসিকাঠে তুলে দিক। উল্টে তার অভিযোগ, ওই ব্যবসায়ী দুর্নীতির দায়ে একাধিকবার গ্রেফতার হয়েছেন। তার জামিন করিয়ে দেওয়ার জন্য আমার কাছে লোক পাঠিয়ে অনুরোধ করেছিলেন। সেই প্রতিহিংসা থেকেই এই অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

Be the first to comment