তৃণমূল দফতর নিয়ে টানাপোড়েন, সময় চেয়ে পুলিশের দ্বারস্থ কুণাল, চন্দ্রিমা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী সদর দফতর নিয়ে বাড়িমালিকের সঙ্গে টানাপোড়েন চলছে দলের। ওই বহুতলের মালিক মনোতোষ ওরফে মন্টু সাহার দাবি, বার বার বলার পরেও তাঁর ওই বাড়ি খালি করছে না তৃণমূল। সেই অভিযোগ নিয়ে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপরই সোমবার রাতের দিকে প্রয়োজনীয় নথি নিয়ে দলের তরফে থানায় যান কুণাল ঘোঘ ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে নির্দিষ্ট কারণ দেখিয়ে তারা বাড়ি খালি করার জন্য আরও একটু সময় দেওয়ার আর্জি জানান। ততক্ষণ পর্যন্ত পুলিশ বা প্রশাসন যাতে কোনও পদক্ষেপ না-করে সেই আর্জিও জানান। সোমবার প্রগতি ময়দান থানায় চন্দ্রিমা এবং কুণাল বাড়ি ভাড়া সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে যান। থানায় ওই সব নথি জমা করেন তারা। সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অস্থায়ী কার্যালয় হিসাবে মন্টু সাহার ওই বহুতলটি ব্যবহার করছিল তৃণমূল। তবে এখন সেটি স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। এতবড় একটা সংগঠন। ফলে সেটা স্থানান্তরের জন্য সময় লাগবে। সেই অবস্থায় পুলিশ বা প্রশাসন অহেতুক হস্তক্ষেপ না-করে, তার আবেদন করেন কুণাল-চন্দ্রিমারা। তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতিতে পুলিশি পদক্ষেপ হলে উত্তেজনা তৈরি হতে পারে।

বাইপাসের তৃণমূলের সদর দফতরটি ভেঙে নতুন করে গড়ার কাজ চলছে। এই অবস্থায় ২০২১ সালে দফতর সরিয়ে নিয়ে আসা হয় এই বাড়িতে। সেই বাড়ির মালিক মনোতোষ সাহার অভিযোগ, ২০২৫ সালে তৃণমূলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও বাড়ি ছাড়েনি তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*