রোজদিন ডেস্ক: শুধু রাজনীতি না,রঙ বদলাচ্ছে এবার সরকারের প্রশাসনিক ভবন নবান্ন র বহিরঙ্গের ও? মঙ্গলবার নবান্ন চত্বরে গেরুয়া রঙ এর প্রলেপ দেখে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।।
নবান্ন চত্বরে থাকা বিশালাকার সভাঘরে গেরুয়া /সাদা রঙের প্রলেপ পড়া শুরু হয়েছে। অমৃতযোগ দেখেই নাকি এই কাজের সূচনা হোল!
রাজ্যে প্রশাসনিক ভবন, স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদির রঙ বদলের সূচনা হয় প্রাক্তন তৃণমূল সরকারের আমলে।। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র পছন্দের নীল সাদা রঙে সেজে ওঠে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন, সেতু ইত্যাদি । এমনকি দীর্ঘ দিনের ঐতিহ্য না মেনে রাস্তা র ডিভাইডার সহ বিভিন্ন ক্ষেত্রে চিহ্নিতকরণ ও হয় নীল সাদা রঙে। যা নিয়ে বিতর্ক ও কম হয় নি।
স্বাধীন তার পর এবার প্রথম গেরুয়া শিবির ক্ষমতায় এসেছে। তাই কি নবান্নর বহিরঙ্গে ও এবার গেরুয়া? এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Be the first to comment