সব স্মার্ট ফোনে সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক, মোদি সরকারের ফতোয়ায় বাড়ছে বিতর্ক

Spread the love

রোজদিন ডেস্ক : সাইবার সুরক্ষায় মোদি সরকার নয়া ফতোয়া, ভারতে বিক্রি হওয়া প্রতিটি নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক ভাবে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করতেই হবে। এমনকী ব্যবহারকারীরা এটি মুছতেও পারবেন না। কেন্দ্রের এই সিদ্ধান্তেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই টেলিকম দফতর স্মার্টফোন নির্মাতাদের এই নির্দেশ পাঠিয়েছে। পুরোনো ফোনগুলিতেও ওটিএ সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি চাপিয়ে দেওয়া হবে। ভারতে এরকম অপসারণ-অযোগ্য সরকারি অ্যাপ বাধ্যতামূলক করার ঘটনা এই প্রথম। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।সরকার বলছে, এটি সুরক্ষা, ফোন ট্র্যাকিং ও প্রতারণা রোধে কাজ করবে। কিন্তু বিশেষজ্ঞ ও ব্যবহারকারীদের বড় অংশের মত, এর আড়ালে গোপনীয়তা ও ব্যক্তি স্বাধীনতার উপর নজরদারি চালানো শুরু হল।বর্তমানে সঞ্চার সাথী অ্যাপ এবং ওয়েবসাইট, দুই মাধ্যমে ব্যবহার করা যায়। এতদিন এটি ছিল ঐচ্ছিক, এবার তা বাধ্যতামূলক করা হল। টেলিকম দফতরের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মের লক্ষ্য মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেওয়া। সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা। চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করা এবং নিজের নামে চলা সন্দেহজনক মোবাইল সংযোগ শনাক্ত করা।ক্রমবর্ধমান সাইবার প্রতারণা, ওটিপি চুরি, ফিশি লিঙ্ক, ডিভাইস ক্লোনিংয়ের ঘটনার মধ্যে অ্যাপটি সাধারণ ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক সুরক্ষার একটি ব্যবস্থা। হারানো ফোন খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটি দেশের সবচেয়ে কার্যকর সিস্টেম। এটি চুরি যাওয়া ফোন ব্লক বা ট্র্যাক করতে পারে। নিজের নামে কত সিম চলছে চেক করা যায়। সরকারের দাবি, এটি সাইবার প্রতারণা কমাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*