মাঝ আকাশে বোমাতঙ্ক, মুম্বইয়ে সাতসকালে জরুরি অবতরণ হায়দরাবাদগামী বিমানের

Spread the love

রোজদিন ডেস্ক : মাঝ আকাশে বোমাতঙ্ক! যার জেরে মঙ্গলবার সাত সকালে মুম্বইয়ে জরুরি অবতরণ করল হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমান। সর্বশেষ খবর, অবতরণের পর বিমানে তল্লাশি চলছে। যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, কুয়েত থেকে হায়দরাবাদ যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমানটি। বিমানটিতে বোমা রাখা আছে বলে একটি ই-মেল আসে। তার জেরেই আতঙ্ক ছড়ায়। এরপরই মঙ্গলবার সকাল ৭.৪৫-এ সেটি জরুরি অবতরণ করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্য বিমান থেকে নিরাপদ দূরত্বেই সেটিকে অবতরণ করানো হয়। এর আগে গত ১২ নভেম্বর এমনই একটি হুমকি মেল পেয়েছিল ইন্ডিগোর আর একটি বিমান। তারপর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। তবে সেক্ষেত্রে কিছু পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*