রোজদিন ডেস্ক : এসআইআরে কোন মৃত, স্থানান্তরিতদের নাম বাদ দেওয়া যাবে না, দক্ষিণ ২৪ পরগণার কুলপির টিএমসি নেতা এই ফতোয়া দিয়েছেন বলে অভিযোগ করলো সিপিএম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই নির্দেশ দিয়েছেন বলে ওই টিএমসি নেতা জানিয়েছেন। এই সম্পর্কিত অডিও আজ শোনান সিপিএমনেতা শমীক লাহিড়ি। রাজ্যে বিএলও-দের সুরক্ষা, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত-সহ বিভিন্ন দাবিতে তাঁরা আজ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করেন৷
পরে শমীক লাহিড়ি বলেন, বিএলও-দের মৃত্যুর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। এসআইআর নিয়ে রাজ্যে এই অবধি ৪১ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্য-সহ বিভিন্ন রাজ্যে বিএলও-রা আত্মঘাতী হচ্ছেন। এর দায় কমিশনকেই নিতে হবে ।
তাঁর আরও অভিযোগ, বিএলও-দের বাইরে ইআরও দফতর থেকেও বহু নাম আপলোড করা হচ্ছে। তা খতিয়ে দেখতে দাবি করেন তাঁরা। ভোটার তালিকা শুদ্ধ ও নির্ভুল করা নির্বাচন কমিশনের কাজ, সেই কাজ তাঁদের করতে হবে বলে শমীক লাহিড়ি জানিয়েছেন।

Be the first to comment