রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই বিষয়ে ভারত সবরকমভাবে সহায়তায় প্রস্তুত বলে তিনি জানান। উল্লেখ্য অতিসংকটজনক খালেদা জিয়া এখন ভেন্টিলেশনে আছেন বলে বাংলাদেশ সূত্রে জানা যায়। সমাজ মাধ্যমে এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বহু বছর ধরে ঢাকার জনজীবনে ওঁর অনেক অবদান আছে। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।
প্রসঙ্গত গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। তিনি অতি সংকটজনক বলে জানা যায়৷ তাঁর দল বিএনপি-সহ ওই দেশের অন্য রাজনৈতিক দল, আমজনতা এই নিয়ে উদ্বিগ্ন।

Be the first to comment