রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান হলেন মিতা চক্রবর্তী। সহ-সভাপতি রোহন মিত্র। আহ্বায়ক সুমন রায় চৌধুরী, মুখ্য সমন্বয়কারী চন্দন ঘোষ চৌধুরী। তাঁরা ছাড়া পাঁচ জনের মিডিয়া সমন্বয়ক হলেন রাজা মজুমদার, জুবেল শেখ, দীপশিখা ভৌমিক, বিশ্বজিত দে ও অজিতেশ পান্ডে।
এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত এই অনুমোদিত তালিকা প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যায়।
উল্লেখ্য, দলের মিডিয়া সেলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস এই বিষয়ে দলের প্রতি নিবেদিত সমর্থকদের তালিকা হাইকমান্ডকে পাঠালে তা অনুমোদিত হয়। দলীয় সূত্রে এই খবর জানা যায়।

Be the first to comment