রোজদিন ডেস্ক : বিসিসিআই অব্যাহতি দিচ্ছে না হরমনপ্রীত কৌরকে। তাই ইচ্ছে থাকলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থাকা হচ্ছে না বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীতের। বিশ্বকাপ জেতার পর তাকে ডিলিট দেওয়ার ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তিনি উপস্থিত থাকতে না পারায় এই সমাবর্তনকে বিশেষ বলতে নারাজ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, অধিনায়কের যখন সময় হবে তখন বিশেষ দিন দেখে অনুষ্ঠান করা হবে। তবে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর চেয়ারম্যান টি জি সীতারাম। আগামী ২৪ ডিসেম্বর হবে সমাবর্তন। প্রসঙ্গত, অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও উপস্থিত থাকছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment