নজরে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, আজ প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

mamata
Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি কেমন চলছে, কতদূর এগোলো কাজ, এসব খতিয়ে দেখতে আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ সব দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া জেলাশাসকরাও ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে প্রতিটি দফতরের কাজের অগ্রগতি নিয়ে বার্ষিক রিপোর্ট কার্ড পেশ করা হবে। এই বৈঠকের আগে সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ নবান্ন থেকেই সব জেলাশাসকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকও সেরেছেন। সেখানে প্রকল্পভিত্তিক অগ্রগতি, কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সমন্বয়, বিভিন্ন প্রশাসনিক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*