মঙ্গলবার সকাল শেয়ার বাজারে বড়সড় পতন, পড়ল সেনসেক্স ও নিফটি

Spread the love

রোজদিন ডেস্ক : ফের বড়সড় পতনের সাক্ষী হল ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে বাজার খোলা থেকে।টানা পড়ছে সেনসেক্স ও নিফটি। ১৬ ড়িসেম্বর, মঙ্গলবার সকাল থেকেই চাপ দেখা গিয়েছে বাজারে। এ দিন সকাল ১১টা নাগাদ ১২৪ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়িয়েছে ২৫,৯০৩ পয়েন্টে। ওই একই সময়ে ৪৪২ পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮৪,৭৭২ পয়েন্টে। অনেকদিন পর ৮৫ হাজারের নীচে নামল সেনসেক্স। নিফটি নেমে গেল ২৬ হাজারের নীচে। এর জেরে।এদিন প্রথম এক ঘন্টায় বাজার থেকে উধাও হয়ে গেল।২ লক্ষ কোটি টাকা। এদিন মিডক্যাপ নিফটি পড়েছে ১ শতাংশের কাছাকাছি। জুলাই থেকে ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ সরছে। শুধুমাত্র ডিসেম্বরেই এখনও পর্যন্ত ২১,০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ ভারতের স্টক মার্কেট থেকে বেরিয়ে গিয়েছে। বাজার পতনের নেপথ্যে মূলত একেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*