রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের
দাবিতে সংসদে প্রস্তাব আনছেন বিরোধীরা। লোকসভার ১৩০ জন ও রাজ্যসভার ৬৩ জন সাংসদ এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। সূত্রের খবর, এই নোটিশে স্বাক্ষর করতে বহু বিরোধী সাংসদই আগ্রহ দেখিয়েছেন, সাধারণভাবে লোকসভার ১০০ জন ও রাজ্যসভার ৫০ জন সাংসদ স্বাক্ষর করলে এই প্রস্তাব আনা যায়। ইন্ডিয়া ব্লকের সাংসদরা ছাড়া আপ সাংসদরাও এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। দেশে এই প্রথম কোন সিইসি-কে অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব আসছে বলে জানা যায়। আগামীকাল কাল বিরোধী পক্ষ এই নোটিশ জমা দেবেন বলে জানা গেছে।

Be the first to comment