এসআইআর, দিল্লিতে বিরোধী বৈঠকে গরহাজির তৃণমূল কংগ্রেস!

Spread the love

রোজদিন ডেস্ক : চাপে পড়ে নির্বাচন সংস্কার বকলমে এসআইআর নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৯ ডিসেম্বর এই বিষয়ে দশ ঘণ্টার সময় ও ধার্য করা হয়েছে। বিরোধী পক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আজ দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী প্রমুখের উপস্থিতিতে এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এই বৈঠকে যোগ দেননি। সিপিআই, সিপিএম, সমাজবাদী দল, ডিএমকে, জেএমএম, এনসিপি (শরদ পাওয়ার), আরজেডি-সহ সব বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। মূলত এসআইআর-সহ একাধিক বিষয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির মোকাবিলা করা যাবে, সেই কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ বিশেষত আগামী ৯ ডিসেম্বর এসআইআর নিয়ে আলোচনা এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানা যায়।
সম্প্রতি কেন্দ্রের চারটি শ্রম কোড চালুর বিরুদ্ধেও ক্ষুব্ধ বিরোধীরা। আজ সংসদের মকর দ্বারের সামনে এই শ্রম কোড বাতিলের দাবিতেও বিক্ষোভ দেখান তাঁরা। দেশের সব কেন্দ্রীয় শ্রমিক সংগঠনই এই শ্রম কোডের তুমুল বিরোধিতা করেছে।হয়েছে ধর্মঘটও। গত মাসে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে এই শ্রম কোড চালু করায় ক্ষুব্ধ বিরোধীরা।
সূত্রের খবর কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা এক সঙ্গে প্রতিবাদ জানাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*